আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

নখ সুস্থ তো আপনি সুস্থ

ডা. ওয়ানাইজা

শরীরের কোন রোগ হলে তার উপসর্গ অনেক সময় নখে প্রকাশ পায়। ব্যাপারটি শুনতে একটু অবাক লাগে। শরীরের ভেতরের রোগের প্রতিফলন বা উপসর্গ নখে দেখা যায় বলে চিকিৎসকদের রোগ নির্ণয় করতেও বেশ সুবিধা হয়।

  • রক্তশূন্যতা বা এনিমিয়া হলে নখ ফ্যাকাশে হয়ে যায়। নখ চামচের মতো আকৃতি হয়ে নিচু হয়ে যেতে পারে। এমনকি ক্ষয় হয়ে ভেঙ্গে যায়।

  • শরীরে বিলিরুবিনের মাত্রা বেশী হলে বা জন্ডিস হলে নখ হলুদ হয়ে যেতে পারে।

  • কোন কারনে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নখ নীল হতে পারে। এক সায়ানোসিস বলা হয়ে থাকে।

  • নখের উপরিভাগ অনেক সময় গোলাকার আকার ধারন করে। একে আমরা ক্লাবিং বলি। ফুসফুস, হার্ট, লিভার ও অন্ত্রের কিছু বিশেষ অসুখে ক্লাবিং হয়ে থাকে।

  • নখের নিচে অনেক সময় সরু এক চিলতে রক্তপাত দেখা যেতে পারে। হার্টের একটি রোগের উপসর্গ এই স্প্লিন্টার হেমোরেজ।

  • কিডনীর কিছু রোগের উপসর্গ হিসেবে নখের উপর সাদা সাদা দাগ হতে পারে।

    নখের প্রতি যত্নবান হন। নখের কোন পরিবর্তন লক্ষ করলে অবশ্যই চিকিৎসকের    
    পরামর্শ নিন।

ডা. ওয়ানাইজা
সহকারী অধ্যাপিকা
চেম্বার: জেনারেল মেডিকেল হাসপাতাল (প্রা:) লি: , ১০৩, এলিফ্যান্ট রোড, ঢাকা