স্বাস্থ্যের সব খবর সবসময়
কানের পর্দা ফেটে গেলেদীপংকর লোধ |
কানে চড় থাপ্পড় লেগে, কাঠির খোঁচা লেগে, জোরে ডুব দিতে গিয়ে এমনকি বিমান নিচে নামার শব্দে কানের পর্দা ফেটে যেতে পারে। অনেক সময় মধ্যকর্ণের কিছু রোগেও কানের পর্দা ফেটে যেতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এরকম সময় কানে খোচাখুচি করেন, কানে তেল দেন। প্লিজ এরকম করবেন না। এ সময় কানে কোনও ড্রপ দেয়া যাবে না। কান ব্যথা করলে ব্যথার ওষুধ খেতে পারেন। নাকের জাইলোমেটাজলিন ড্রপ, এন্টিবায়োটিক, এন্টিহিসটামিন দিয়ে নাক-কান-গলার বিশেষজ্ঞ চিকিৎসা দেবেন। সমস্যা কানে আর ড্রপ দেব নাকে- এ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। নাকের ঠিক পেছন দিকে কানের ইউস্টেশিয়ান টিউব খোলে। নাকে ড্রপ দিলে সেই ইউস্টেশিয়ান টিউব সচল থাকে। ৭ দিন থেকে তিন মাসের মধ্যে সাধারণত কানের পর্দা নিজে নিজেই ঠিক হয়ে যায়। তারপরও এই পুরো চিকিৎসার সময়টা কানে যেন পানি না যায়, যেন ঠাণ্ডা না লাগে- সেদিকে খেয়াল রাখতে হবে। |

Copyright © 2009 |Amarhealth|