আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

খসড়া স্বাস্থ্যনীতি চূড়ান্ত হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

নাজিবুল্লাহ: স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যনীতির সংকলিত খসড়া প্রকাশ করেছে। আগামী ২-৩ মাসের মধ্যে খসড়া চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। ১৬ জানুয়ারি সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই সংকলিত খসড়া প্রকাশ করেন।
এই স্বাস্থ্যনীতির সংকলনে চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং গ্রামমুখী করার প্রস্তাব করা হয়েছে। এতে আরও বলা হয়, যে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করবেন না এর পরিবর্তে তাঁদের একটি প্রণোদনা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়। এটি খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনীতি আকারে সংসদে উপস্থাপন করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নীতিতে প্রায় ৩২ হাজার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁদের মতামত দিয়েছেন । এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, দায়িত্বপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।