আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

হঠাৎ দাঁত ব্যথায় করণীয়

ডা: মো: নুরুস সফা (জাহাঙ্গীর)

স্বাভাবিক ভাবেই দন্ত চেকআপের জন্য অনেকেই ডেন্টিস্টের নিকট যায় না, যতক্ষন পর্যন্ত না ব্যথা হয়। ডিপ ক্যারিজ এ হঠাৎ  করে ব্যথা হয়, এমনকি কখনো কখনো ব্যথা তীব্র থেকে তীব্রতর হয় এবং এই ব্যথা অন্যদিকে স্থানান্তরিত হতে পারে, সেক্ষেত্রে বিলম্ব না করে যতদ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। তাছাড়া ব্যথাহীন, মানে সুস্থ্য অবস্থায় প্রতি ছয় মাস পরপর ডেন্টাল চেকআপ করানো উচিত। সেক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও তা সারিয়ে তোলা সম্ভব।
টিপস:
১. নরম ব্রিসলযুক্ত ব্রাশ এবং ফ্লুরাইড যুক্ত পেষ্ট দিয়ে সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করে ভাল করে কুলি করবেন এবং মাড়ির মাংস ম্যাসেজ করবেন যাতে কোন প্রকার খাদ্য কনা আটকে না থাকে।
২. কুসুম গরম পানিতে বেশী করে লবন দিয়ে একাধিকবার কুলি করবেন।
৩. প্যারাসিটামল জাতীয় ওষুধ যেমন: প্যারাসিটামল , প্যারাসিটামলের সাথে ক্যাফেনল জাতীয় ওষুধের একটি করে ট্যাবলেট দিনে ৩ বার সেবন করতে পারেন। তবে যাদের হাইপার এসিডিটি আছে তাদের ক্ষেত্রে এর সাথে রেনিটিডিন অথবা ওমিপ্রাজল জাতীয় ওষুধ খেতে পারেন।

 


বিডিএস(বিএমসিএইচ), সিপিআর(ডিএমসি)
ওরাল ও ডেন্টাল সার্জন
ওরাল ভিউ ডেন্টাল সার্জারী
২০৫, ওয়্যারলেস রেল গেইট,
বড় মগবাজার, ঢাকা-১২১৭