আমার হেলথ ডেস্ক : কান্না মানুষের মানসিক কষ্ট প্রশমন করে। অবাক হওয়ার কিছুই নেই, এটিই সত্য। কান্না মানুষের মনের দু:খ লাঘব করে।
একদল গবেষক ডাক্তারদের গবেষণায় সাম্প্রতিক এই তথ্য প্রকাশ পেয়েছে। আমাদের মস্তিষ্কের প্রায় একই জায়গা থেকে কান্না ও হাঁসির অনুভূতি আসে। হাঁসি যেভাবে রক্তচাপ কমায়, শরীরকে ঝরঝরে ও তরতাজা রাখে কান্নাও তাই করে।
নিউরো সাইকোলজিস্টদের সাম্প্রতিক গবেষণায় দেখাগেছে কান্না মানসিক চাপ কমায়।
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী শতকরা ৮৫ ভাগ নারী ও ৭৩ ভাগ পুরুষ কান্নার পরে স্বস্তি বোধ করে। দ্রুত তাদের মানসিক চাপ কমে যায়। শুধু মানসিক ও শারীরিকভাবে ভালোবোধই নয়, কান্নার কারণে পরিবেশও বদলে যায়।
প্রচন্ড দুঃখে না কাঁদা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ।
গবেষণায় দেখা গেছে কান্না চেপে রাখলে রক্তচাপ বেড়ে যায়, কর্ম ক্ষমতা কমে যায়। দুঃখিত হয়েও না কাঁদা বিষন্নতার প্রধান লক্ষণ। মানুষ কতটা কাঁদতে পারে তা ঠিক করে জিন। আবার লিঙ্গভেদেও কান্নায় ভিন্নতা দেখা যায়। পুরুষের তুলনায় নারীরা চারগুণ বেশী কাঁদেন।
কাঁদলে মন হালকা হয় সেই পুরনো কথাই আবার প্রমাণ করেছেন গবেষকরা। তাই সুস্বাস্থ্যের জন্য হাঁসির পাশাপাশি প্রয়োজনে কান্নাও দরকার।
সূত্র: বিবিসি অনলাইন। |