আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

চোখের পাতায় হলুদ আঁচিল

চোখের পাতায় হলুদ আঁচিল হলে কী করতে হবে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন ডা. আব্দুল কাইয়ুম চৌধুরী-

চোখের পাতায় হলুদ আঁচিল বা জেনাথোলেসমা আসলে সত্যিকারের ভাইরাস জনিত আচিল নয়। এগুলো চামড়ার উপর হলুদ ভাব জমাট চর্বি বা কলেস্টেরলের বর্হিপ্রকাশ মাত্র। যা বিশ্রী আঁচিলের মতও দেখা যায়। এই আঁচিল চোখের উভয় পাতায় হতে পারে, তবে তা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশী দেখা য়ায়।

এই রোগে আক্রান্ত রোগীর রক্তের কোলেস্টেরল বেড়ে যেতে পারে এবং হৃদরোগের সংকেত দিতে পারে সাবধান হওয়ার জন্য। জেনথোলেসমা ক্ষুদ্র বিন্দু আকার থেকে বেশ বড় ১৫-২০ মি: পর্যন্ত হতে পারে এবং কসমেটিক সমস্যা সৃষ্টি ও সৌন্দর্য্য হানি করে। এটি চামড়ার একটি স্থায়ী সমস্যা এবং প্রচলিত চিকিৎসায় সারানো সম্ভব নয়। তাই এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে কসমেটিক চিকিৎসা যা দ্বারা কোন সমস্যা ছাড়াই তা সারানো সম্ভব। তবে এই চিকিৎসার সাথে বাড়তি কলেস্টরলের চিকিৎসাও করাতে হবে।

চিকিসা সমুহ:
১ সার্জিকেল চিকিৎসা: আক্রান্ত স্থানে যত্ন সহাকারে কেটে বাদ দিলে আঁচিল দুর হতে পারে
২ ইলেক্ট্রো সার্জারী: ইলেক্ট্রোকাটারির মাধ্যমেও এই সমস্যা সমাধান করা যায়। তবে খুব ছোট ক্ষেত্রে ভাল
কাজ হয়
৩। লেজার : ছোট ছোট দানা দুর করা যেতে পারে যা ইলেক্ট্রো কাটারীর মত কাজ করে। সব সময় কার্য
নয় ও ব্যয় সাপেক্ষ
৪ কেমো সার্জারি: কসমেটিক গ্রেডের ক্যামিক্যাল দিয়ে কোন প্রকার কাটা ছেড়া ছাড়াই এই সমস্যার
সমাধান করা যায়
এই আঁচিল চোখের পাতায় হয় এবং কসমেটিক সমস্যার সৃষ্টি করে তাই কোন জটিলতা ছাড়া জ্যানথোলেসমা (হলুদ আঁচিল) চিকিৎসার মাধ্যমে এর সহজ সমাধান সম্ভব।

ডা: আব্দুল কাইয়ুম চৌধুরী
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন
প্যান প্যাসিফিক হাসপাতাল লি:
মোবাইল:০১৯১১-৩২৪৭৭৪