দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

খাদ্যে ভেজাল ও বেআইনি মূল্য বৃদ্ধি প্রতিরোধে হাইকোর্টের রুল

আমারহেলথ (১৬ অগাস্ট, সোমবার)খাদ্যে ভেজাল ও বেআইনি মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না এ মর্মে তিন সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।
স্বাস্থ্য, বাণিজ্য ও শিল্প সচিবসহ ১১ জনের বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। একই সাথে মূল্য বৃদ্ধি ও খাদ্যে ভেজাল দেয়ার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনে (২৫ সি) গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া এবং বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। খাদ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো ২ মাসের জন্য অব্যাহত রাখতে  র‌্যাবের ডিজি ও পুলিশের আইজিকে ফোর্স দিয়ে সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, রূপচাঁদা তেল প্রতি লিটারে ৪ টাকা বেড়ে যাওয়ার পর হঠাৎ করে ১৩ আগস্ট ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট মনজিল মোর্শেদ রিট আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।