দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

দিন বদলের জন্য যুগোপযোগী স্বাস্থ্য নীতি চাই

নাজিবুল্লাহ

জাতীয় স্বাস্থ্য নীতি ২০০৯’ গতানুগতিক একটি স্বাস্থ্য নীতি তৈরি হচ্ছে এমন আশংকা করা হচ্ছে। অথচ যে নীতির দ্বারা স্বাস্থ্য খাতে দিন বদল সূচীত হবে এবং বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেয়া সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ওয়াদা পূরণ হবে। তবে সাধারন মানুষ উদ্বিগ্ন পুরনো নীতি নতুন মোড়কে পেশের খবর শুনে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের অন্তরায় গুলোর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য খাতে অনিয়ম ও দূর্নীতি এবং যুগোপযোগী  স্বাস্থ্য নীতির অভাব। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য প্রয়োজন যুগোপযোগী সার্বজনীন স্বাস্থ্য নীতি। প্রস্তাবিত স্বাস্থ্য নীতির রড় দূর্বলতা এতে সুস্পষ্টভাবে কোন দিকনির্দেশনা নেই। তা ছাড়া এই নীতিতে চিকিৎসা শিক্ষার বিষয়ে কোন নীতি উপস্থাপন করা হয়নি। যা বর্তমান সময়ে অনেক বেশি প্রয়োজন। তবে এ নীতিতে প্রথমিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশের ৫৭ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এসব মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োজনীয়  স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এই বৃহত্তর জনগোষ্টির অধিকাংশই গ্রামে বাস করে। অশিক্ষা, কুসংস্কার, অসচেতনতা এবং অর্থনৈতিক ভাবে অসচ্ছলতার কারণে গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় সামান্য স্বাস্থ্য সেবা পায়। আবার কখনও পায়ই না। অনেকে বিনা চিকিৎসায় মারা য়ায়। প্রত্যন্ত গ্রামগুলো স্বাস্থ্য সেবা আওতায় আনার বিষয়ে প্রস্তাবিত স্বাস্থ্য নীতি কোন সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করা হয়নি।
দায়সারার জন্যে সরকার তড়িঘড়ি করে কোন প্রকার বিচার বিশ্লেষন ছাড়াই ২০০০ সালের পুরোনো স্বাস্থ্য নীতি থেকে এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের রেখে যাওয়া ২০০৮ সালের স্বাস্থ্য নীতি থেকে কপি করে উপস্থাপন করেছে। যা দেশের মানুষ মোটেও ভালো চোখে নেয়নি। সরকারের উচিত স্বাস্থ্য নীতি প্রণয়নের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ করে এবং চিকিৎসক সংগঠনগুলোর সাথে আলোচনা করে খসরা স্বাস্থ্য নীতি উপস্থাপন করা। এরপর জনসাধারনের মতামত পাওয়ার জন্য খসরা নীতি প্রকাশ করা।

স্বাস্থ্য খাত সকল দূর্নীতি ও অনিয়ম মু্‌ক্ত হয়ে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসুক। যার মাধ্যমে মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। দেশের সকল মানুষের এই প্রত্যাশা দিনবদলের স্বপ্ন দেখানো বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে।

আমার চাকরি