দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

তামাকজাত পণ্যের মোড়কের অর্ধেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি রাখার দাবি

নাজিবুল্লাহ: তামাকজাত পণ্যের মোড়কের কমপক্ষে অর্ধেক জায়গাজুড়ে রঙিন ছবিসহ সতর্কবাণী প্রচারের দাবি জানিয়েছেন তামাকবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা। ২২ জুন, মঙ্গলবার কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহায়তায় অনুষ্ঠিত ‘বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের মোড়কের গায়ে ছবিসহ সতর্কীকরণ বাণী প্রদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

তামাকের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, তামাকের কারণে প্রতিবছর দেশের ৫৭ হাজার মানুষ মারা যায়। পঙ্গুত্ব বরণ করে তিন লাখ ৮২ হাজার জন। এ ছাড়া ১২ লাখ মানুষ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। এসব রোগীর চিকিৎসায় সরকারের বছরে ব্যায় হয় প্রায় ১১ হাজার কোটি টাকা।
মানসের সভাপতি অধ্যাপক অরুপ রতন চৌধুরী সরকারের তামাক নিয়ন্ত্রণবিষয়ক টাস্কফোর্সকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, সাংসদ শওকত আরা বেগম, নাজীব হাসান, মোসলেম আলী খান প্রমুখ। মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের অনুষ্ঠান সমন্বয়ক ইকবাল মাসুদ।