নাজিবুল্লাহ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক ২০ জুন রোববার জাতীয় সংসদে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে বলেন, সারা দেশে ডাক্তারের স্বল্পতা রয়েছে। ডাক্তারের শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে এডহক ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া বিশেষজ্ঞ পর্যায়ে ডাক্তারের শূন্য পদ পূরণের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিগগিরই শূন্য পদে ডাক্তার নিয়োগ করা সম্ভব হবে।
এছাড়া ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ৬ হাজার ৮৬১টি পদ শূন্য এবং ২ হাজার ৬২৭টি নার্সের পদ শূন্য রয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, শূন্য পদে খুব শিগগিরই নার্স নেওয়া হবে।
|