দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

স্বাস্থ্যনীতি প্রনয়নে জাতীয় কমিটি গঠন

স্বাস্থ্যনীতি প্রণয়নে জাতীয় কমিটি গঠন
 আমার হেলথ(১৪ জুলাই, বুধবার): স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে চেয়ারম্যান করে জাতীয় স্বাস্থ্যনীতি-২০১০ প্রণয়নের জন্য সরকার ৪৩ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে। দেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সহ যুগোপযোগী ও বাস্তবমুখী জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করতেই এই কমিটি গঠন করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জহুরুল ইসলাম স্বাক্ষরিত হাসপাতাল-২ শাখা থেকে ১৪ জুলাই, বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়ছে।

বাস্তবমুখী ও যুগোপযোগী জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন এই কমিটি তা নির্ধারণ করবে। স্বাস্থ্যনীতির আলোকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়র নিয়ন্ত্রণাধীন যাবতীয় কাজকর্ম বাস্তবায়ন করতে এ কমিটি একটি বাস্তবমুখী নীতি ও কর্মকৌশল নির্ধারণ করবে। পাশাপাশি কমিটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে সরকারের কাছে পেশ করবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সহায়তা করবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য  উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, স্বাস্থ্য  প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, বিএনপি দলীয় সংসদ সদস্য এমকে আনোয়ার ও মো. আমানউল্লাহ আমান, জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এবং দেশের বিশিষ্ট চিকিৎসক ও সংগঠকেরা রয়েছেন।