স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী |
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস এর উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নিউরোলজি সার্জনদের নিয়ে এ পঞ্চম আর্ন্তজাতিক সম্মেলন আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শারফুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউরোলজি সার্জারির মত চিকিৎসা বিজ্ঞানের অপরাপর গুরুত্বপূর্ণ বিষয়ে বিকাশ সাধনে বর্তমান সরকার তৎপর। একারণে চিকিৎসা শিক্ষার বিকেন্দ্রীকরণে জোর দেয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ গরীব। তাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা অনেক কঠিন। তাই ডাক্তারদের রোগীর প্রতি সদয় থেকে ভালো চিকিৎসা দেয়ার পরামর্শ দেন তিনি। তিন দিনব্যাপী এ বৈজ্ঞানিক সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তার ও নিউরোলজি সার্জনরা অংশ নেয়। |
Copyright © 2009 |Amarhealth|