স্টাফ রিপোর্টার: ধূমপানমুক্ত সমাজ তৈরী ও এ ব্যাপারে গণসচেতনতা তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বিশ্বস্বাস্থ্য সংস্থার পুরস্কারে ভূষিত হয়েছেন।
অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী সহ সারা বিশ্বের তিনজন ‘ধূমপানমুক্ত দিবস ২০১০’ এর জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী ছাড়া অন্য দু’জন হলেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী এবং মিসরের স্বাস্থ্যমন্ত্রী।
আগামী ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেয়া হবে।
পুরস্কার ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী গণমাধ্যমকে জানান, ‘সরকার ধূমপান ও মাদকমুক্ত একটি সুস্থ, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব সমাজ বিনির্মাণে কাজ করেছে, সেজন্যই এই স্বীকৃতি।'
|