‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সার্কভুক্তদের প্রয়োজন সম্মিলিত প্রয়াস’ - রাষ্ট্রপতি |
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন তিনি । চার দিনের এই সম্মেলনে সার্ক দেশগুলোর উল্লেখযোগ্যসংখ্যক প্রকৌশলী অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এসডিইএফের চেয়ারম্যান ভারতের প্রকৌশলী আর কে রাওয়াত, কো-চেয়ারম্যান পাকিস্তানের আখলাক আহমেদ, নেপালের লক্ষ্মণ বাহাদুর রয়ামাঝি, শ্রীলঙ্কার প্রকৌশলী কমলনাথ জিনাদাসা এবং এসডিইএফের মহাসচিব বাংলাদেশের প্রকৌশলী কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রপতি তার বক্তৃতায় আরো বলেন, ‘প্রযুক্তিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে পরিবেশগত সমস্যার পাশাপাশি বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে; পাশাপাশি একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকৌশলীরা সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এ অঞ্চলের প্রধান সমস্যা দারিদ্র্য বিমোচনসহ মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ, যোগাযোগ, প্রযুক্তিবিনিময়, পানিসম্পদ ব্যবস্থাপনা ও অন্যান্য ক্ষেত্রে আরও অবদান রাখবেন। জিল্লুর রহমান নিজ দেশের পাশাপাশি এই অঞ্চলে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রাখার জন্য সার্ক দেশগুলোর ডিপ্লোমা প্রকৌশলীদের অভিনন্দন জানান। |
এইচ এম দিদার: গত ২৩ মে (রোববার) ঢাকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের (এসডিইএফ) নবম শীর্ষ সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্টপতি জিল্লুর রহমান বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সার্কভুক্তদের প্রয়োজন সম্মিলিত প্রয়াস ।
Copyright © 2009 |Amarhealth|