আমার হেলথ (১৩ জুলাই, মঙ্গলবার): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা পরিদপ্তরের অধীনে শূন্য পদে ১ হাজার ৪৪৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ব্যাচ, মেধা, জ্যেষ্ঠতা ও চাকরির আগ্রহের ভিত্তিতে নির্বাচন করে সেবা পরিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তাদি মেনে নিয়োগ প্রাপ্তদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পদায়নকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে। নিয়োগপত্র নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।
২০ জুলাইয়ের মধ্যে নিয়োগপত্র না পেলে প্রয়োজনে সেবা পরিদপ্তর, ইস্পাহানি ভবন, ১৪-১৫ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করে তা সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ মাসেই আরো ৩০১ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে।
|