দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

জনগণের সক্রিয় অংশগ্রহণে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী

১২ এপ্রিল(আমার হেলথ)স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসেবাকে জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে জনগণের সংশ্লিষ্টতা, সহযোগিতা ও অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের স্বর্ণযুগেও সন্তান জন্মের সময় মায়ের মৃত্যুকে মেনে নেয়া যায় না। মাতৃমৃত্যু কার্যকরভাবে রোধ করতে হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এবং কর্মসূচিতে কমিউনিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা নিশ্চিত করতে হবে।

১১ এপ্রিল বাংলাদেশ আন্তর্জাতিক ডায়রিয়া রোগ গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে ‘স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। শেষদিনে কর্মশালার বিষয় ছিল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা। স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামাতসু সিনোজুকা, বাংলাদেশে জাইকার প্রধান ড. তাকাও টোডা প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক রুহুল হক বলেন, গ্রাম ও শহর উভয় স্থানেই জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথভাবে অনেক কাজ করতে হবে। এদিকে ঢাকা মহানগরীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয়কে তাগিদ দেয়া হয়েয়েছে বলে তিনি জানান। এছাড়া নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের ব্যবস্থা করা এবং গ্রামীণ স্বাস্থ্য অবকাঠামোতে যাতায়াতের জন্য রাস্তাসহ  স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করতে স্থানীয় সরকার বিভাগকে গুরুত্বপ্রর্ণ ভুমিকা রাখতে বলেন।

এদিকে ১১ এপ্রিল ‘স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে স্বাস্থ্যমন্ত্রী মহাখালীর ডায়রিয়া হাসপাতালে সরেজমিনে ডায়রিয়া পরিস্থিতি পরিদর্শন করেন।