দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

বদলি ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন মহিলা ডাক্তাররা

আমারহেলথ (১১ আগস্ট, বুধবার): সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে বদলি হওয়া গাইনি বিশেষজ্ঞ নারী ডাক্তাররা বদলি ঠেকাতে এবং সুবিধাজনক স্থানে যেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন। মন্ত্রী, উপদেষ্টা, এমপি ও চিকিৎসক নেতার আত্মীয় পরিচয়ে নানা সমস্যার কথা তুলে ধরছেন কর্মকর্তাদের কাছে।

কেউ বলছেন উপজেলা হেলথ কমপ্লেক্সে চাকরি করলে সন্তানদের লেখাপড়া হবে না, কেউ বলছেন কর্মস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ব্লাডব্যাংক ও অস্ত্রোপচারের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় বসে থাকা ছাড়া আর করার কিছুই থাকবে না। আবার কারো অভিযোগ উপজেলা হেলথ কমপ্লেক্সে যাতায়াত ব্যবস্থা নাজুক। কেউ তুলে ধরছেন নিরাপত্তার বিষয়টি।

কর্মকর্তারা নারী ডাক্তারদের বক্তব্য ধৈর্য নিয়ে শুনছেন। কিন্তু তাদের সাফ জবাব বদলি বাতিল করা সম্ভব নয়। তারা বলছেন আপনারা শূন্য পদ না থাকার পরও ওএসডি হিসেবে সংযুক্ত ছিলেন। অথচ অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রধানমন্ত্রী গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেই আপনাদের বদলি করতে বলেছেন। কাজে যোগদিন। পরবর্তীতে সমস্যার কথা জানিয়ে সুবিধাজনক জায়গায় বদলির আবেদন করুন। শূন্যপদ সাপেক্ষে আবেদন বিবেচনা করা হবে।