দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

জনগণ সচেতন হলেই যক্ষা নিরাময় সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী

৭ জুলাই, নাজিবুল্লাহ : স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, জনগণ সচেতন হলেই যক্ষা নিরাময় করা সম্ভব। যক্ষা হলে রক্ষা নেই, বর্তমানে এ কথার কোন গ্রহণযোগ্যতা নেই। যক্ষা প্রতিরোধযোগ্য। যক্ষা রোগ নিরাময় ও চিকিৎসার জন্যে দেশের সবকটি উপজেলাসহ ১ হাজার ৫০টি কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে সরকার। ৭ জুলাই, বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে যক্ষা রোগ ও সংক্রমণ বিস্তারের উপর দেশব্যাপী জরিপের ফলাফল  প্রকাশের জন্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব শেখ আলতাফ  আলী, বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসান প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যক্ষা রোগের সাথে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির সম্পৃক্ততা আছে। যক্ষা রোগ নিরাময়ের লক্ষ্যে সরকারের পাশাপাশি তিনি সহযোগী দাতাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জনগণকে এ সম্পর্কে জানানোর জন্য সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের করার কথা বলেন।
১৫ বছরের বেশি বয়সী মোট ৫০ হাজার লোকে উপর এ জরিপ কাজ চালানো হয়েছে। এতে বলা হয়, যক্ষা আক্রান্তদের ৭৯% চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৭৩% কভারেজের মধ্যে রয়েছে। বাংলাদেশে প্রতিমাসে ৭৯ জন করে যক্ষায় আক্রান্ত হচ্ছে। সনাক্ত রোগীদের মধ্যে ৯৬% চিকিৎসা পাচ্ছে। বাদবাকিরা সামান্য সুস্থ হয়ে হারিয়ে যাচ্ছে।