২০০৯ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসা গবেষকফয়সাল আকবর |
নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, গবেষক এলিজাবেথ ব্ল্যাকবার্ন, ক্যারল গ্রেইডার ও জ্যাক জোসটাক জীববিজ্ঞানের এক বিরাট সমস্যার সমাধান করেছেন। কোষ বিভাজনের সময় বংশগতির বাহন ‘ক্রোমোজম’ কীভাবে প্রতিস্থাপনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করতে পারে এবং ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে তারা তা উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। গবেষকরা দেখিয়েছেন, ক্রোমোজমের প্রান-ভাগ অর্থাৎ টেলোমেরেস এবং একটি এনজাইম (জারক রস) ওই প্রক্রিয়া সম্পন্ন করে। টেলোমেরেসকে প্রায়ই জুতার ফিতার প্রানে- সংযুক্ত ছোট প্রস্নাস্টিকের টুকরার সঙ্গে তুলনা করা হয় যেটি ফিতাটিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে ও সংযুক্ত রাখে। নোবেল কমিটির ঘোষণায় আরো বলা হয়, ব্ল্যাকবার্ন, গ্রেইডার ও জোসটাকের উদ্ভাবন জীবকোষকে উপলব্ধির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, রোগ ব্যবস্থাপনায় নতুন পথের দিশা দিয়েছে এবং নতুন থেরাপি উদ্ভাবনের সম্ভাবনা সৃষ্টি করেছে। রীতি অনুযায়ী প্রতিবছর প্রথমে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। ডিনামাইট আবিষ্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে এ পুরস্কারের সূচনা করে এবং ৬ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেয়া শুরু হয়। |
মার্কিন যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসা গবেষককে চিকিৎসা শাস্ত্রে চলতি বছরের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে৷ তাঁদেরকে এই পুরস্কার দেয়া হয়েছে ক্রোমোজোম গবেষণার ক্ষেত্রে অবদান রাখার জন্য৷ সুইডেনের নোবেল একাডেমি এলিজাবেথ ব্লাকবার্ন, ক্যারল গ্রেইডার ও জ্যাক জসটেককে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার দেয়ার ঘোষণা দেয়। বিজয়ীদের মধ্যে দু' নারী এবং চিকিৎসাবিজ্ঞানে দুই নারীর এক সঙ্গে নোবেল পাওয়ার ঘটনা এটাই প্রথম। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাকর এ নোবেল পুরস্কার বিজয়ী গবেষক এলিজাবেথ ব্ল্যাকবার্ন একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি সানফ্রান্সিসকোতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার জীববিজ্ঞান ও শরীরবিদ্যার (ফিজিওলোজি) প্রফেসর। ক্যারল গ্রেইডার বাল্টিমোরে অবস্থিত জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের আণবিক জীববিজ্ঞান ও প্রজননবিদ্যার প্রফেসর। তৃতীয় বিজয়ী জ্যাক জোসটাক ১৯৭৯ সাল থেকে হার্ভার্ড মেডিকেল স্কুলে অধ্যাপনা করছেন। তিন বিজয়ী পাবেন স্যার আলফ্রেড নোবেলের ছবি সম্বলিত স্বর্ণ মেডেল ও ১ কোটি ক্রোনার। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে এক জমকালো অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেয়া হবে।
Copyright © 2009 |Amarhealth|