দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

সরকারী হাসপাতালে হোমিওপ্যাথিক-আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগের দাবি

নাজিবুল্লাহ: অবিলম্বে জেলা ও উপজেলা হাসপাতালে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিত্সকদের জন্য নতুন তৈরি হওয়া ১৫৩টি পদে নিয়োগসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিত্সক সংগঠনের নেতারা। ১২ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। এসময় তারা জানায়,  অতিসত্ত্বর তাদের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন করবে তারা।

হোমিওপ্যাথিক জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদ, ইউনানি ও আয়ুর্বেদিক জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদ, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিত্সক পরিষদ ও স্বাধীনতা দেশজ চিকিত্সক পরিষদ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিত্সক পরিষদের সভাপতি ডা. দিলীপ কুমার রায়। সংবাদ সম্মেলনে উপস্থাপিত অন্যান্ন দাবি গুলো হলো- সংস্থাপন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত বাস্তবায়ন, প্রত্যেক কমিউনিটি হেলথ ক্লিনিকে কমপক্ষে একজন করে বিএইচএমএস, বিইউএমএস ও বিএএমএস চিকিত্সকদের মেডিকেল অফিসার পদে নিয়োগ দান, হোমিওপ্যাথি এবং ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা চিকিত্সকদের সহকারী মেডিকেল অফিসার পদে নিয়োগদান, গ্রাজুয়েট চিকিত্সকদের বিএমডিসি’র অন্তর্ভুক্ত করে পৃথক সেল গঠনের মাধ্যমে পেশাগত রেজিস্ট্রেশন প্রদান এবং স্নাতক ডিগ্রিধারী ইন্টার্নশিপ চিকিত্সকদের অবিলম্বে ইন্টার্নিভাতা প্রদান করা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ এপ্রিল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৮ এপ্রিল ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান ধর্মঘট এবং ১৮ এপ্রিল সংস্থাপন মন্ত্রণালয়ের বৈঠকে নিয়োগবিধি অনুমোদন না হলে ১৯ এপ্রিল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অনশন।