দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

এইচআইভি প্রতিরোধে ইউএনওডিসির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

নাজিবুল্লাহ(১৭ আগস্ট, মঙ্গলবার): বাংলাদেশে এইচআইভি (হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস) প্রতিরোধে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ইউএনওডিসির দক্ষিণ এশীয় আঞ্চলিক দপ্তরের প্রতিনিধি ক্রিস্টিনা আলবার্টিন ১৬ আগস্ট, সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে ক্রিস্টিনা আলবার্টিন বাংলাদেশে ইউএনওডিসির এইচআইভি প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ ও চিকিৎসা এবং মাদকবিরোধী উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। বাংলাদেশের জনগণের জন্য ইউএনওডিসি কাজ করায় ক্রিস্টিনা আলবার্টিনকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউএনওডিসি যেসব বিষয় নিয়ে কাজ করে বাংলাদেশে সেসব বিষয়ে পর্যাপ্ত আইনি কাঠামো আছে। তিনি বলেন, অর্থ পাচার, মাদক ব্যবসা ও চোরাচালান রোধে সরকার আইন প্রণয়ন করেছে। ডা. দীপু মনি বলেন, সন্ত্রাসবাদ প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করা ছাড়াও সার্কের মাধ্যমে আঞ্চলিক সমঝোতাকেও সমর্থন করেছে বাংলাদেশ।  দক্ষিণ এশিয়ায় ইউএনওডিসির আঞ্চলিক কার্যালয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।