দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

ফয়সাল আকবর:
স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, নগর এলাকায় বস্তি ও ভাসমান মানুষের পয়নিষ্কাশন এর ব্যবস্থাসহ নগর বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আন্তমন্ত্রনালয় বৈঠকের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্যসেবার দুর্বলতা কাটাতে একটি বড় পরিকল্পনা নেয়া হয়েছে। নগরে বসবাসকারি দরিদ্র মানুষের সহজে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ০৭ এপ্রিল সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদ্দাছের আলী বলেন, সব ধরনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। দরিদ্র তথা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, ‘ঢাকা শহরের স্বাস্থ্য-ব্যবস্থার দায়িত্ব আমার নয়, এ বিষয়টি সিটি করপোরেশনের।’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে ইতোমধ্যে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করেছে। তিনি আরো বলেন,  আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে সমন্বয়ের ব্যাপারে যেকোনো উদ্যোগে আমরা সঙ্গে আছি।’
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ওয়াং ভাতি সংকবল প্রমুখ।

উল্লেখ্য প্রতিবছর ০৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও পালন করে আসছে। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের বাংলাদেশে প্রতিপাদ্য হচ্ছে, ‘নগরজীবনে স্বাস্থ্যসেবা’। মুলত নগরের অগণিত মানুষের ভিড়ে দুর্বিষহ জনজীবনে সুপেয় পানি ও পয়োনিষ্কাশন নিশ্চিতকরনে এবারের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে ‘নগরজীবনে স্বাস্থ্যসেবা।