বিশ্বস্বাস্থ্য দিবসে রাজধানীর ৫টি স্থানে স্বাস্থ্যমেলা |
৬ এপ্রিল(আমার হেলথ): ৭ এপ্রিল 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উপলক্ষে ঢাকার পাঁচটি স্থানে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। গুলশান, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহাখালী, টিকাটুলী ও ধানমন্ডিতে সকাল থেকে বিনামূল্যে ব্লাড প্রেসার, বিএমআই নির্ধারণ, ব্লাড গ্রুপ, ব্লাড সুগার ও ডাক্তারি পরামর্শসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চক্ষু পরীক্ষা, হার্টক্যাম্প ও ফ্রি ইসিপি কাউন্সিলিং, ব্রেস্ট স্ক্রীনিং এবং ৫টি স্বাস্থ্যক্যাম্পের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিডিও টেলিহেলথ কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঢাকাবাসীর সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতা, বায়ুদূষণ ও কায়িক শ্রমের দিকে লক্ষ্য রেখে হাঁটা ও সাইকেল শোভাযাত্রা, রাস্তার দুইধারে ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান ‘চল পরিষ্কার করি’ কর্মসূচি নেয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জাপান বাংলাদেশ ফ্রেণ্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাঈম সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, জেবিএফ হাসপাতালে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া। |

Copyright © 2009 |Amarhealth|