অ্যানথ্রাক্স আতংঙ্কে সারা দেশে রেড এলার্ট জারি
আমারহেলথ (০৫ সেপ্টেম্বর, রবিবার): অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার আশঙ্কায় সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে। একই সাথে বর্ডার এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। রোববার দুপুরে অ্যানথ্রাক্সের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস এই রেড এলার্ট জারির কথা জানান। (বিস্তারিত)
প্রয়োজনীয় তথ্য প্রদান না করতে পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি সংসদীয় কমিটির ক্ষোভ
আমারহেলথ (১৮ অগাস্ট, বুধবার): যথাযথ তথ্য প্রদান না করতে পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ সচিবালয়ে কমিটির ৩৪তম বৈঠকে মন্ত্রণালয়ের উপর এই ক্ষোভ প্রকাশ করা হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে (বিস্তারিত)
এইচআইভি প্রতিরোধে ইউএনওডিসির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
নাজিবুল্লাহ(১৭ আগস্ট, মঙ্গলবার): বাংলাদেশে এইচআইভি (হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস) প্রতিরোধে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। (বিস্তারিত)
খাদ্যে ভেজাল ও বেআইনি মূল্য বৃদ্ধি প্রতিরোধে হাইকোর্টের রুল
আমারহেলথ (১৬ অগাস্ট, সোমবার)খাদ্যে ভেজাল ও বেআইনি মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না এ মর্মে তিন সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। স্বাস্থ্য, বাণিজ্য ও শিল্প সচিবসহ ১১ জনের বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। (বিস্তারিত)
মানসিক সমস্যা সমাধানে পেশাদারি পরামর্শ জরুরী: শিক্ষামন্ত্রী
নাজিবুল্লাহ (১২ আগস্ট, বৃহস্পতিবার): শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরামর্শ দেওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সরকার কাজ শুরু করবে। এ ছাড়া নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে, তা বন্ধ করতে পাঠ্যসূচি সমৃদ্ধ করা হবে। (বিস্তারিত)
জনসংখ্যা নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনে হাইকোর্টের রুল
আমার হেলথ (১২ আগস্ট, বৃহসপতিবার): জনসংখ্যা নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এ জন্য পর্যাপ্ত বাজেট প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর কথাও বলা হয়েছে। (বিস্তারিত)
বাণিজ্যমন্ত্রী ফারুক খান -
রমজানজুড়ে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে
আমারহেলথ (১১ আগস্ট, বুধবার): বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, রমজান মাস জুড়েই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ সময় যাতে বাজার অস্থিতিশীল না হয় এ ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে।
বুধবার শেরাটন হোটেলে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। (বিস্তারিত)
বদলি ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন মহিলা ডাক্তাররা
আমারহেলথ (১১ আগস্ট, বুধবার): সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে বদলি হওয়া গাইনি বিশেষজ্ঞ নারী ডাক্তাররা বদলি ঠেকাতে এবং সুবিধাজনক স্থানে যেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন। (বিস্তারিত)
আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা
আমারহেলথ (০৯ আগস্ট, সোমবার): ভবন নির্মাণের দাবিতে টানা ৪র্থ দফা আমরণ অনশন এবং ৫০ দিনের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন। স্বাস্থ্যমন্ত্রীর অস্থায়ী ভবন নির্মাণের ঘোষণার প্রেক্ষিতে সোমবার তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। (বিস্তারিত)
গ্রামে ফিরে না গেলে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
আমারহেলথ (০৪ অগাষ্ট, বুধবার): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে আট-নয়জন ডাক্তারের নিয়োগ আছে, সেখানে কাজ করছেন মাত্র দুই কি একজন। উপজেলায় বদলি করলে ডাক্তাররা সেখানে যেতে চান না। (বিস্তারিত)
বাংলাদেশের স্বাস্থ্য ও কৃষিখাতে অনুদান বাড়াবে যুক্তরাষ্ট্র
আমারহেলথ ( ০৩ অগাস্ট, মঙ্গলবার): বাংলাদেশে মার্কিন সাহায্যে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটছে। জঙ্গি দমনে সহায়তা কমিয়ে বাড়ানো হচ্ছে স্বাস্থ্য ও কৃষি খাতে। একই সঙ্গে ২০১০-২০১১ অর্থবছরে বাংলাদেশের জন্য ২৩ (বিস্তারিত)
নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’
আমারহেলথ (০১অগাস্ট, রবিবার): ‘সফলভাবে মায়ের দুধ খাওয়াতে ১০টি শিশুবান্ধব পদক্ষেপ’—এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। (বিস্তারিত)
|