স্বাস্থ্য সেবার উন্নয়নে নার্সদের দক্ষতা বৃদ্ধি জরুরী: বাংলাদেশ ব্যাংক গভর্নর |
বিবি গভর্নর বলেন, ১৫ কোটি মানুষের বিশাল জনসংখ্যার দেশে সরকারি ও বেসরকারিভাবে মোট নাসিং ইনস্টিটিউট রয়েছে মাত্র ৪৬ টি ও নাসিং পেশায় উচ্চতর শিক্ষাদানের জন্য কলেজ রয়েছে মাত্র ১ টি। শুধু সরকারের পক্ষে এ পেশার উন্নয়ন সম্ভব নয়। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অধ্যাপক ড. মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, ডায়াবেটিক এসাসিয়েশন আব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কে আজাদ খান, নার্সিং ব্রীজ প্রেগামের প্রকল্প পরিচালক মিসেস জুডি ফসটার এবং স্বাগত বক্তব্য রাখেন এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট এর চেয়াম্যান এ কে শামছুদ্দীন খান। দেশে এই প্রথম আমেরিকার হায়য়ার এডুক্যেল গোবাল হেলথ কেয়ারের সহযোগিতায় এ নার্সিং প্রোগ্রাম চালু হয়। পশ্চিমা দেশসমুহের বিশেষ করে যুক্তরাষ্টের নার্সিং ব্যবস্থার সাথে দক্ষিণ এশিয়া অঞ্চলের নার্সিংয়ের সংযোগ স্থাপন করতে এ নার্সিং ব্রীজ প্রোগ্রামের চালু করা হয়েছে। এক বছর মেয়াদী এ প্রোগ্রামে মোট খরচ হবে ৭২ হাজার টাকা এবং এ টাকা মাসিক ৬ হাজার টাকা করে কিস্তিতে পরিশোধ করা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সরা এখানে উন্নত মানের ট্রেনিং সুবিধা নিতে পারবেন। প্রথমতঃ প্রতিটা ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থীদের নিয়ে দুইটি ব্যাচ চালু হচ্ছে। বারডেম হাসপাতাল প্রতিষ্ঠানকে অর্ধেক আর্থিক সহয়তা দিচ্ছে এবং পূবলী ব্যাংক এখানে শিক্ষা বৃত্তি দিবে। |
আমার হেলথ (২৪ জুলাই, শনিবার) : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, স্বাস্থ্য সেবার উন্নয়ণে নার্সদের দক্ষতা বৃদ্ধি জরুরী। এজন্যে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভাষাগত দক্ষতাও অর্জন করা প্রয়োজন। ২৪ জুলাই, শনিবার দুপুরে রাজধানী এবাকাস কনভেনশন সেন্টারে এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট আয়োজিত ‘এ কে খান হেলথকেয়ার নার্সিং ইনিসিয়েটিভ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
Copyright © 2009 |Amarhealth|