দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা

আমারহেলথ (০৯ আগস্ট, সোমবার): ভবন নির্মাণের দাবিতে টানা ৪র্থ দফা আমরণ অনশন এবং ৫০ দিনের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন। স্বাস্থ্যমন্ত্রীর অস্থায়ী ভবন নির্মাণের ঘোষণার প্রেক্ষিতে সোমবার তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
জানা গেছে, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ফিজিওথেরাপি কলেজের জন্য অধিগ্রহণকৃত স্থানে কলেজের মূল ১০ তলা ভবন এবং ছাত্র-ছাত্রীদের জন্য ৬ তলার পৃথক হোস্টেলসহ অন্যান্য ভবন নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত স্বল্পপরিসরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অস্থায়ী ভবন নির্মাণের ঘোষণা দেন।
সোমবার বেলা ১২টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। গত দুই মাস যাবত ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন এবং ধর্মঘট পালন করে আসছিল। এমনকি গতমাসে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে নিজেদের শরীরের তাজা রক্তও বিসর্জন দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবন নির্মাণের কাজ শুরুর মূল প্রতিবন্ধকতা ছিল কলেজের জন্য নির্ধারিত স্থানে অবৈধ স্থাপনা। গত ৫ আগস্ট ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।