দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

'চিকিৎসকরা ক্ষুদ্র স্বার্থের জন্য খুব সহজেই আদর্শ-বিবেক বিসর্জন দেয়।’- ডা. সৈয়দ মোদাচ্ছের

আমারহেলথ (২৬ফেব্রুয়ারী, শনিবার): 'চিকিৎসকরা ক্ষুদ্র স্বার্থের জন্য খুব সহজেই আদর্শ-বিবেক বিসর্জন দেয়। তাঁরা ভালো পোস্টিং-প্রমোশনের জন্য আজ মুজিব কোর্ট; কাল প্রিন্সকোর্ট-গগলস পরতেও দ্বিধা করেন না। এটা আমার দীর্ঘ চিকিৎসক জীবনের অভিজ্ঞতা।'
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী শুক্রবার রাজধানীতে স্বাস্থ্যবিষয়ক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। ভারতের ফর্টিজ হেলথ কেয়ার লিমিটেড ও বাংলাদেশের আয়শা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের যৌথ চিকিৎসা কার্যক্রম চালু উপলক্ষে এ আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে।
সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, চিকিৎসকদের আগে একজন ভালো মানুষ হতে হবে, বিবেকের কাছে ভালো হতে হবে। তা না হলে শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। তিনি বলেন, চিকিৎসকদের উচিত শুধু রোগীর চিকিৎসা নিয়েই থাকা। সাধারণত চিকিৎসকরা ব্যবস্থাপনার দায়িত্ব নিলে ভালোভাবে চিকিৎসায় মনোযোগ দেওয়া সম্ভব হয় না। প্রকৃত চিকিৎসাসেবা ব্যাহত হয়।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক শেঠ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, আয়শা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্র্তী, মুনির আহম্মেদ খান, ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ।