স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং |
কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি বেড়েছে আমারহেলথ (০২ ফেব্রুয়ারী, বুধবার): স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। এ সেলে প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত মোবাইল, ই-মেইল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের জেলা-উপজেলা, থানা পর্যায়ে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের তদারকি করা হচ্ছে। ফলে সম্প্রতি জেলা-উপজেলা পর্যায়ে ডাক্তারদের কর্মস্থলে উপস্থিতি আশানুরূপভাবে বেড়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ কথা বলেন। তিনি আরো জানান, সরকারের ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় ইতিমধ্যে ৬৪টি জেলা এবং ৪১৮টি উপজেলা হাসপাতালে একটি করে মোবাইলফোন দেয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ৮শ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের জন্য ৭টি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং জেলা সিভিল সার্জনের অফিসে এর ব্যবস্থা করা হয়েছে। |

Copyright © 2009 |Amarhealth|