সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি দক্ষ, গতিশীল, সুসমন্বিত ও সহজলভ্য সেবা নিশ্চিত করণ, পরিরেশ উন্নয়নসহ প্রতিরোধমূলক সামাজিক স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণ এবং চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পেশাগত উৎকর্ষতা ঘটিয়ে তাদের বৈজ্ঞানিক মেধার যথার্থ ব্যবহারের মাধ্যমে বিদ্যমান জনস্বাস্থ্য সংকটের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সার্বিক স্বাস্থ্য আন্দোলন অপরিহার্য । এই জনকল্যান মূখী স্বাস্থ্য আন্দোলনে দেশের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য চিকিৎসা কর্মী, প্রতিরোধমূলক ও সামাজিক স্বাস্থ্য কর্মসূচীর সকল ব্যক্তিবর্গ এবং ব্যপক পরিসরে, জনগনকে সম্পৃক্ত করার লক্ষ্যেই পতিষ্ঠিত হয় প্রগতিশীল চিকিৎসকদে ঐক্য কেন্দ্র ডক্টরস ফর হেলথ এন্ড এনবায়রনমেন্ট (ডি.এইচ.ইএন.)।
এক নজরে ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট
নাম: ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট
প্রতিষ্ঠা: ২১ জানুয়ারী, ১৯৯৪
সভাপতি: প্রফেসর ডা: রশিদ-ই-মাহবুব
মহাসচিব: ডা: শাকিল আকতার
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
ক. সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত স্বাস্থ্য সেবা পদ্ধতি সমূহের পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং জন স্বাস্থ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা।
খ. উচ্চ পেশাগত দক্ষতা ও নৈতিকতা অর্য়নের জন্য চিকিৎসক সমাজের সকল সদস্যকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে একটি স্বাস্থ্য আন্দোলসনর লক্ষ্যে সংগঠিত করা।
গ. চিকিৎসকসহ স্বাস্থ্য সেবা পদ্ধতিতে জড়িত ব্যাক্তিদের সেবা প্রদানের সুযোগ বৃদ্ধি করা এবং তাদের অধিকার সংরক্ষণ করা।
ঘ. প্রাক্রিতিক ভারসম্য সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন করা এবং পরিবেশ বিধ্বংসী সকল কার্যক্রমকে সার্বিক ভাবে নিরুসাহিত ও প্রতিরোধ করা।
সংগঠনের কর্মসূচী
বিদ্যমান সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে একটি জন কল্যান মূখি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনীতি প্রনয়ণ ও বাস্তবায়ন।
অধিক পরিমানে সরকারি ও বেসরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে একটি গনভিত্তি সম্পন্ন দক্ষ, বিস্তত, আধুনিক সহজলভ্য স্বাস্থ্য সেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাস্থ্যকে একটি আর্থিক অগ্রাধিকার সম্পন্ন খাতে পরিণত করা।
প্রচলিত সরকারি ও আধা-সরকারি স্বাস্থ্য কাঠামোর আমলাতান্ত্রিকতমুক্ত গনমুখী সংস্কার, শহর ও গ্রাম নির্বিশেষে জনসংখ্যা, স্থানীয় স্বাস্থ্য সমস্যা, শিল্প, কৃষি ও অন্যান্য পেশাগত স্বস্থ্য সমস্যা, রোগের প্রকোপ ও প্রতিরোধ ব্যবস্থা ভিত্তিক, জবাব দিহিতা মূলক স্বাস্থ্য সেবা প্রবর্তন ও প্রসার।
বেসরকারি পর্যায়ে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে দেশী বিদেশী অর্থ বিনিয়োগ, সর্বতো ভাবে উৎসাহিত করা, ব্যাংক ঋণ, বীমা, কর পদ্ধতি, আমদানি রপ্তানি শিল্পায়ন নীতি প্রভিতির গণ মূখী সংস্কার করা।
চিকিৎসকদের পেশাগতমান দক্ষতা ও গুনগতমান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ, উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি, দেশি বিদেশী বৃত্তি ও অন্যান্ন প্রশিক্ষণ পরিকল্পনা সমূহের সরকারি-বেসরকারি সকল পর্যায়ের যোগ্য ব্যাক্তিদের সুযোগ লাভ নিশ্চিত করার জন্য একটি চিকিৎসা মানব সম্পদ উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট হাসপাতালসমূহের প্রশাসন ও ব্যাবস্থাপনায় স্বায়ত্ত্ব শাসন নিশ্চিত করা।
চিকিৎসা শিক্ষা ব্যাবস্থার মৌলিক সংস্কারের মাধ্যমে একটি অধিক বাস্তবমূখী, সমাজভিত্তিক ও আধুনিক গবেষণালব্ধ জ্ঞান লাভে সহায়ক শিক্ষা পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে একটি চিকিৎসা শিক্ষা পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন।
প্রাকৃতিক বা কৃত্রিম বিপর্যয় মহামারী, দূর্যোগ বা মহামারী মোকাবেলায় সম্ভাব্য করণীয় নির্ধারণ, প্রপ্রস্তুতি গ্রহন ও প্রয়োজনমত ক্ষতিগ্রস্ত জনপদকে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অংশ গ্রহন।
জন জীবনের উন্নয়ন সামাজিক নিরাপত্তা ও গনতান্ত্রিক বিধিব্যবস্থা পরস্পরের পরিপূরক বিধায় সংগঠনের লক্ষ্য অর্জনের স্বার্থে দেশের সাম্প্রদায়িকতামূক্ত গনতান্ত্রিক সমাজ গঠন, গনশিক্ষার প্রসার, শিশু ও নারী কল্যান এবং দারিদ্র বিমোচনের সকল প্রচেষ্টায় সহায়ক র্ভমিকা পালন।
|