দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

বিএসএমএমইউতে চাকুরীচ্যুতির প্রতিবাদ জানিয়েছে ড্যাব

৪ জুলাই, (রবিবার)স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের চাকুরীচ্যুতি, হামলা, মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ৪ জুলাই, রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে এ দাবি জানানো হয়।

এ সময় ড্যাব নেতার বিএসএমএমইউতে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের চাকুরীচ্যুতি, হামলা, “মিথ্যা” মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, সরকারের একটি কুচক্রী মহল দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে উন্নয়নমূলক ধারার সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। এই চক্রান্তের অন্যতম লক্ষ্যবস্তু করা হয়েছে দেশের শীর্ষ চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে। ৩১৩ জনকে চাকরিচ্যুতির হঠাৎ পরিকল্পনা নেয়া হয়েছে। নেতৃবৃন্দ বলেন, এভাবে চললে পুরো স্বাস্থ্যসেবায় একটি অস্থিরতা দেখা দিবে। এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। তারা সকল অনিয়মের তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।