দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’

আমারহেলথ (০১অগাস্ট, রবিবার): ‘সফলভাবে মায়ের দুধ খাওয়াতে ১০টি শিশুবান্ধব পদক্ষেপ’—এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।
অন্যান্য বছর বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হলেও এবার প্রথমবারের মতো সরকারিভাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। 
মায়েদের সেরা ১০টি পদ্ধতি সম্পর্কে সচেতন করে তুলতে এবারের মাতৃদুগ্ধ দিবস বিশেষ নজর দিচ্ছে। অনেক মায়েরা তাদের সন্তানকে বিভিন্ন কারনে বুকের দুধ খাওয়াতে চান না, তাদের এই মানসিকতা দূর করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে এবারের দিবসটিতে।
এছাড়া স্তন্যদানকারী মা ও দুগ্ধপানকারী শিশুদের যাবতীয় অধিকার ফিরিয়ে দিতে প্রচারণার জোরদার করা হয়েছে।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সব কর্মসূচির সাফল্য কামনা করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মায়ের দুধ শিশুর জন্য আদর্শ খাবার। শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির অপরিহার্য সব নিয়ামকই মায়ের দুধে বিদ্যমান। তাই প্রতিটি শিশুর জন্মের ১ ঘণ্টার মধ্য থেকে শুরু করে অন্তত দুই বছর বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়া নিশ্চিত করতে হবে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, এখন থেকে সরকারিভাবে এ সপ্তাহ পালনের মাধ্যমে দেশের সব মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়নে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি পাবে। 
তিনি বলেন, সব শিশুকে জন্মের প্রথম ঘণ্টা থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মায়েদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশপাশি গর্ভাবস্থা এবং প্রসূতিকালীন পরিবারের সবাইকে মায়েদের পুষ্টি ও যত্ন নিশ্চিত করতে হবে। বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি ৬ হাজার মানুষের জন্য আমরা একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের কর্মসূচি বাস্তবায়ন করছি। 
২০২১ সালের মধ্যে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৫৪ থেকে ১৫-তে নামিয়ে আনা হবে। এ লক্ষ অর্জনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।