
আমারহেলথ (০২ ফেব্রুয়ারী, বুধবার): সংঘর্ষের এক সপ্তাহ পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) বুধবার খুলে দেয়া হচ্ছে। কলেজে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুমেকের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আজগার জানান, আজ সকাল ৮টায় কলেজ খুলবে এবং একই সঙ্গে ছাত্রাবাস খুলে দেয়া হবে। কলেজে সভা, সমাবেশ, মিছিল, পোস্টারিংসহ ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বহিরাগতরা প্রবেশ করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করবে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি খুমেকে ছাত্রলীগের দুগ্র“পের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। |