বাংলাদেশ মেডিকেল এণ্ড ডেণ্টাল কউন্সিল (বিএমডিসি) বাংলাদেশের সরকারী ও বেসরকারী ক্ষেত্রে মেডিকেল শিক্ষার মান নিয়ন্ত্রণ করে। বিএমডিসি ১৯৭৩ সালের ২ রা অক্টোবর পাস হওয়া আইন ১৯৭৩ এর ৩০ ধারা অনুযায়ী গঠিত হয় । যা বাংলাদেশের নিবন্ধিত মেডিকেল চিকিৎসাজীবীদের জন্য একটি কাউন্সিল গঠন নৈতিক ভাবে অনুমোদন করেছে।
নিন্মোক্ত সদস্যদের নিয়ে এই কাউন্সিল গঠিত হবে :
১. মহাপরিমচালক, স্বাস'সেবা, বাংলাদেশ সরকার ।
২. অতিরিক্ত মহাপরিমচালক , স্বাস'সেবা, বাংলাদেশ সরকার ।
৩. পরিচালক, মাদক দ্রব্য প্রশাসন ।
৪. পরিচালক, নার্সিং সেবা ।
৫. মহাপরিচালক, আর্মি মেডিকেল সার্ভিস ।
৬. মহাপরিচালক, পরিবার পরিকল্পনা।
৭. পরিচালক , জাতীয় প্রিভেনটিভ এন্ড সোসাল মেডিসিন ইন্সটিটিউট ।
৮. ডীন, মেডিসিন অনুষদ, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৯. ১২ সদস্য, সরকার কতৃক মনোনিত বাংলাদেশের প্রতি প্রাশাসনিক বিভাগ থেকে কম পক্ষে ২ জন।
১০. প্রতিটি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং পোস্ট গ্রেজুয়েট মেডিসিন এন্ড রিচার্স ইনিস্টিটিউট টিচিং স্টাফদের দ্বারা মনোনিত ১ জন সদস্য।
১১. বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কতৃক মনোনিত ১জন সদস্য।
১২. বাংলাদেশ প্রইভেট মেডিকেল চিকিৎসাজীবী এসোসিয়েশন কতৃক মনোনিত ১ জন সদস্য।
১৩. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কতৃক মনোনিত ১ জন আইনজীবী সদস্য।
১৪. ১২ জন সংসদ সদস্য, ১ জন করে ৬ বিভাগ থেকে এবং ১ জন করে ৬ টি বিভাগীয় শহর থেকে জাতীয় সংসদের স্পিকার কতৃক মনোনিত।
১৫. সরকার কতৃক মনোনিত ২ জন মহিলা সদস্য।
কাউন্সিলের সভাপতি , সহসভাপতি এবং কোষাধ্যক্ষ সদস্যদের মধ্য থেকে সদস্যদের দ্বারা নির্বাচিত হবে । কাউন্সিলের সভাপতি ৩ বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন এবং মেয়াদ শেষে কাউন্সিলের সদস্য হিসেবে বিবেচিত হবেন ।
বিএমডিসি এর সেবা সমূহ :
১. বিএমডিসি লোকাল মেডিকেল ও ডেন্টালের মান রেজিস্টেশনের মাধ্যমে শনাক্ত করবে ।
২. বিএমডিসি মেডিকেল শিক্ষার উন্নত মান নির্দ্ধারনে কাজ করবে।
৩. বিএমডিসি কে লোকাল মেডিকেলের মান শনাক্তের জন্য দেশের বাহিরের কতৃপক্ষের সাথে পরিকল্পনা প্রনয়নের জন্য আলোচনার ক্ষমতা প্রদান করা হয়েছে ।
৪. বিএমডিসি বিদেশী ডিগ্রী অনুমোদন করবে ।
৫. বিএমডিসিকে রেজিস্টেশন কৃত মেডিকেল চিকিৎসাজীবদের নাম স'ায়ী কিংবা নির্দিষ্ট সময়ের জন্য বরখাস্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছে ।
৬. বিএমডিসি কে পেশাগত অদক্ষপরিচালনার জন্য সতর্ক করে নোটিস দেওয়ার ক্ষমত প্রদান করা হয়েছে ।
বিএমডিসি স্নাতক উত্তর মেডিকেল শিক্ষা নির্ধারন করবে । |