বাংলাদেশের চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। ১৯৫৬ সালে তৎকালীন পকিস্তানের চিকিৎসরা পাকিস্তান মেডিকেল এসোসিয়েশন নামে তাদের নিজেদের একটি সমিতি গঠন করে। পাকিস্তান মেডিকেল এসোসিয়েশন (ইস্ট জোন) এর আওতায় তৎকালীন পূর্ব পাকিস্তানের চিকিৎসরা নিজেদের সংগঠিত করে। পাকিস্তান মেডিকেল এসোসিয়েশন (ইস্ট জোন) ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে এবং এর নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ রাখা হয়।১৯৭৩ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সাধারন সভায় নতুন সংবিধানের খসড়া উপস্থাপন এবং গ্রহন করা হয়। ১৯৭৭ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভায় এর সংবিধানকে সংশোধন করা প্রয়োজন বলে মনে করে এবং সে মতে এর জন্য সাধারন সভায় একটি উপ-কমিটি গঠনকরা হয়। এই উপ-কমিটি উপযুক্ত বিচার বিবেচনার পর নিন্মোক্ত সংশোধনী সহ সংবিধান পুনর্বিবেচনার জন্য খসড়া তৈরি করে।এরপর ১৯৭৯ সালের ৩১ মার্চ ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর বর্ধিত সাধারন সভায় আনুষ্ঠানিক ভাবে অনুমোদন করা হয়। আইন পাশ করা হয় এটি আমাদের সংবিধান হিসেবে আজ ৩১ মার্চ ১৯৭৯ সাল থেকে কার্যকরী হবে।
বিএমএ-এর বিভিন্ন কার্যক্রম
১. আরোপ করা। একই ভাবে অর্জন, ধারন, বিনিময়, বিক্রয় এবং অর্থায়ন করে থাকে।
২. এসোসিয়েশন তার স্বার্থে যে কোন নির্মাণ বজায় রাখা, উন্নত করা, পরিবর্তন এবং সংস্কার করতে পারে।
৩. এসোসিয়েশথনের লক্ষ্য অর্জনে এসোসিয়েশন অর্থের জন্য উৎস থেকে অর্থ উত্তলন কিংবা ধার নিতে পারে।
৪. এসোসিয়েশন তার লক্ষ্য অর্জনে যে কোন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কাঙ্খিত চিন্তা চেতনা গুলোর তথ্য নিজস্ব সাময়িকী অথবা খবরের কাগজে এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রকাশনার মাধ্যমে প্রকাশ করা।
৫. সময়মত যে কোন মেডিকেল অথবা বিজ্ঞান সম্পর্কিত বক্তব্য আলোচনা ও কার্যপ্রণালী প্রদর্শন করা।
৬. সাধারনত এসোসিয়েশনের সদস্য এবং মেডিকেল পেশার সভা সম্মেলন কলরা।
৭. এসোসিয়েশন সময়মত বৃত্তি, পুরষ্কার, ভর্তুকি ও পদক প্রদান পদ্ধতির মাধ্যমে মেডিকেল ও বিজ্ঞান সম্পর্কিত গবেষণা বৃদ্ধিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
৮. এসোসিয়েশন সদস্যদের জন্য এসোসিয়েশন অফিস, রিডিং রুম, লাইব্রেরী এবং ক্লাব প্রস্তুত এবং পরিচালনা করা।
৯. জনস্বাস্থ্য ও সেনেটেশনের মান উন্নয়নের জন্য বিএমএ সরকারের সহযোগিতায় সাধারন জনগনের মধ্যে শিক্ষা মূলক প্রচারনা চালায়। একই উদ্দেশ্যে তারা সময়ে সময়ে বিভিন্ন ধরনের সাময়িকী ও ম্যাগাজিন এবং প্রচার পত্র প্রকাশ করে।
১০. বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে যে কোথাও মহামারী এবং জরুরী অবস্থার সময়ে মেডিকেল সেবা প্রদানের জন্য এসোসিয়েশন সদস্যদের সেচ্ছাসেবক দল গঠন করা।
১১. বাংলাদেশে প্রচলিত মেডিকেল প্রস্তুতি অথবা মেডিকেল শিক্ষা সহ সকল মেডিকেল পেশা আইন বিবেচনা করা এবং এর উদ্দেশ্য উপস্থাপন করা। একই সাথে বাংলাদেশের প্রচলিত আইন যেগুলো জন স্বাস্থ্য, মেডিকেল পেশা অথবা মেডিকেল শিক্ষাথীদের সে গুলোর প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখা এর জন্য উপযোগী মনে হয় সে রকম পদক্ষেপ ও ব্যবস্থা অবলম্বন করা।
১২. এসোসিয়েশনের অর্থের উৎস গুলো মেডিকেল, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয় উন্নতির জন্য উপযুক্ত পদ্ধতিতে যথা সময়ে সঠিক ভাবে নির্ণয় করা।
১৩. এসোসিয়েশনের স্বার্থে সকল অধিকার ও প্রয়োজনিয় সুযোগ সুবিধা এবং প্রত্যেকটি চলমান সি'র সম্পদের উপর ক্রয়মূল্য ভাড়া অথবা লিজ প্রয়োজনে যে কোন পরিমান অর্থ বিনিয়োগ করতে পারে। যা দ্রুত নয় সময় মত নির্ধারিত হবে।
১৪. সর্বোপরি এসোসিয়েশানের স্বার্থে যে কোন জনসমাগম থেকে সহযোগিতা ও চাঁদা আদায়। যেখানে যোগদানের মাধ্যমে অন্তর ভূক্ত অথবা একিভূত হওয়া সম্ভব। উপরে উল্লেখিত যে কোন উদ্দেশ্যে যে কোন শাখা গঠন করতে পারবে।
|