দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

স্বাস্থ্যনীতি বিলম্ব হওয়ায় মন্ত্রীর দুঃখ প্রকাশ 

 আমার হেলথ (১৪ জুলাই, বুধবার): জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন বিলম্ব হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক দুঃখ প্রকাশ করেছেন। তবে শিগগিরই এটি প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। প্রস্তাবিত স্বাস্থ্যনীতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে খসড়া স্বাস্থ্যনীতির ওপর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের দেয়া মতামত সমন্বয়ে সর্বোচ্চ ১১ সদস্যের একটি ওয়াকিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়। শিগগিরই এটি গঠন করা হবে। 
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব শেখ আলতাব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যনীতি, ২০১০ প্রণয়নে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে ৪৩ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। গত ১১ জুলাই গঠিত ওই কমিটিতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে চেয়ারম্যান করা হয়।