দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

অ্যানথ্রাক্স আতংঙ্কে সারা দেশে রেড এলার্ট জারি

আমারহেলথ (০৫ সেপ্টেম্বর, রবিবার): অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার আশঙ্কায় সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে। একই সাথে বর্ডার এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার দুপুরে অ্যানথ্রাক্সের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস এই রেড এলার্ট জারির কথা জানান।
মন্ত্রী জানান, অ্যানথ্রাক্সের অবনতি ঘটলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হতে পারে। এছাড়া, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ রোগের উৎস্য খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে। কোন অবস্থাতেই যাতে এক এলাকা থেকে অসুস্থ গরু অন্য এলাকায় যেতে না পারে সে দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। 
তিনি বলেন, সারা দেশে আরও ৫ লাখ অ্যানথ্রাক্সের ভ্যাকসিন পৌঁছে দেয়া হয়েছে। আক্রান্ত হওয়ার সাথে সাথে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে সর্বোচচ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।