৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস |
পৃথিবীর যে কোন শহর, বিভিন্ন সংস্থা, গ্রুপ, ইউনিভার্সিটি ফোরাম, নির্দিষ্ট কোন রাজনৈতিক বা উন্নয়নমূলক সংগঠন, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন এবারের স্বাস্থ্য দিবসের ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। হেলথ ক্যাম্পেইনে অংশ নিতে হলে বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করে আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। স্বাস্থ্য দিবসে (৭-১১ এপ্রিল) সারা পৃথিবী থেকে নির্বাচিত অন্তত একহাজার শহরের প্রতিটি রাস্তার একটি অংশ খুলে দেয়া হবে। খুলে দেয়া অংশতে মোটরাযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাতে করে জনগন খোলা অংশে শারীরিক কসরত, পরিবার-বন্ধুদের সাথে সাক্ষাত, স্বাস্থ্য পরিক্ষা, স্বাস্থ্যকর স্থানীয় খাদ্য গ্রহণ ও স্থানীয় স্থাপত্য-সৌন্দর্য উপভোগ করার মত যাবতীয় সুযোগ পায়। এছাড়াও ধুমপানের উপর নিয়মনীতি আরোপ, খাদ্য-বর্জ্য ব্যবস্থাপণা, প্রাইভেট গাড়ি মুক্ত নগর রাস্তার পক্ষে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ‘একহাজার শহর : একহাজার জীবন’ ক্যাম্পেইনে বলা হয়েছে যে, গত ২০০৭ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে গড়ে শতকরা ৫০ ভাগ লোক শহরে বাস করে। আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে ৬ জন এবং ২০৫০ সালের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন শহরে বাস করবে। এবং ক্রমান্বয়ে এই সংখ্যা বাড়তে থাকবে। এই অতিরিক্ত জনসংখ্যা একসময় নগরাঞ্চলের উপর চাপ সৃষ্টি করার ফলে নগরজীবন অনেকটাই অনিরাপদ হয়ে পড়বে। পানি, পরিবেশ, সন্ত্রাস সহ বিভিন্ন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সমস্যার মুখে পড়বে নাগরিকরা। বিশেষত সন্ত্রাস, শ্বাসতন্ত্রজনিত সমস্যা, নির্দিষ্ট কিছু সংক্রমক রোগ যেমন যক্ষা ও এইচআইভি/এইডসের মত রোগগুলো অপ্রতিরোধ্যভাবে ছড়িয়ে পড়বে। সেজন্য এবারের শ্লোগানে একহাজার শহর কথাটিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ‘ওয়াল্ড হেলথ এসেম্বলি’ গঠন করা হয়। এরপর ১৯৫০ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতিবছরের ৭ এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে আসছে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য দিবস সুযোগ-সুবিধা বৃদ্ধি ও স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘ পরিসরে কর্মসূচী চালাচ্ছে তাদের বিভিন্নদিক থেকে সহযোগীতা করে। |
জাফর সাদেক শিবলী: একহাজার শহর: একহাজার জীবন’ শ্লোগানকে সামনে রেখে পালিত হবে এবারের বিশ্বস্বাস্থ্য দিবস। পরিকল্পিত নগরায়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের স্বাস্থ্য দিবস উদযাপিত হবে। এপ্রিলের ০৭ থেকে ১১ তারিখ পর্যন্ত স্বাস্থ্য দিবসের বিভিন্ন কমর্সূচী হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্বের অন্তত ১০০০টি শহরকে টার্গেট করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা; এবং এই একহাজার শহরে চালানো হবে স্বাস্থ্য ও সচেতনতা নিয়ে বিভিন্ন কর্মসূচী।
Copyright © 2009 |Amarhealth|