দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

দেশে ৩২ হাজার ডাক্তার ও কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে-স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১০জুলাই (আমারহেলথ): স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, শুধু মেডিকেল কলেজগুলোর নয়, জেলা-উপজেলাসহ সারাদেশের সকল স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়ন করা হবে। সারা দেশে ৩২ হাজার ডাক্তার ও কর্মচারী নিয়োগের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। এদেরকে গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবায় পরিপূর্ণতা দিতে নিয়োগ করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)-এর ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, মেডিকেল কলেজের চিকিৎসকরা দীর্ঘদিন ধরে নানা সুযোগ সুবিধার দাবি করছেন। সেই সব দাবিগুলো বিবেচনায় এনে একে একে পূরণ করার চেষ্টা করা হবে।
মন্ত্রী আরো বলেন, সারাদেশে সরকারী ব্যবস্থাপণায় বিনামূল্যে ঔষধ বিতরণ শুরু হয়েছে। চিকিৎসক ও কর্মচারীরা সৎ ও সতর্ক হলে কোন রোগীকে আর বাহির থেকে ঔষধ কিনতে হবে না।
ঢামেক অ্যালামনাই ট্রাস্টের সভাপতি নাজমুন নাহারের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ঢামেক অধ্যক্ষ ডা. কাজী দীন মোহাম্মদ, সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।