দেশে প্রতি ১ লাখ রক্তরোগে আক্রান্তের জন্য চিকিৎসক মাত্র ১ জন |
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে চারশ রোগী বোনম্যারো ট্রান্সপ্লাটেশন করার পর্যায়ে রয়েছে। অথচ দেশে এখন পর্যন্ত কোনো বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের কোনো সেন্টার তৈরি হয়নি। রক্তরোগের চিকিৎসায় দেশে মাত্র ছয়টি সরকারি হাসপাতালে হেমাটোলজি বিভাগ রয়েছে বলে জানান ডা. খান। ট্রান্সপ্লাটেশন সেন্টার থাকলে রোগীদের অনেকেই সুস্থ হতে পারতেন। যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নেই তারা চিকিৎসা না পেয়ে মারা যেতো না। একটি বোনম্যারো ট্রান্সপ্লাটেশন সেন্টার তৈরিতে ৩০-৪০ কোটি টাকা প্রয়োজন হয় বলেও উল্লেখ করে তিনি বলেন, ভারতে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে ৪০ লাখ টাকা এবং সিঙ্গাপুরে এক কোটি টাকা খরচ হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, হেমাটোলজি বিভাগগুলোতে যা যা প্রয়োজন তা সরবরাহ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির বলেন, বোনম্যারো ট্রান্সপ্লাটেশনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোনম্যারো ও লিভার ট্রান্সপ্লাটেশন সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
|
নাজিবুল্লাহ, মে ২৯ : দেশে রক্তরোগের চিকিৎসার জন্য প্রতি ১ লাখ রোগীর জন্য চিকিৎসক রয়েছেন মাত্র ১ জন। রাজধানীর হোটেল শেরাটনে ২৯ মে সকালে বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজির প্রথম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এ খান এতথ্য জানান।
Copyright © 2009 |Amarhealth|