দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

১৯তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন

২০২১ সাল নাগাদ শিশু ও মাতৃমৃত্যু কমিয়ে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

আমারহেলথ (০৬জানুয়ারী, বৃহস্পতিবার): ১৯তম জাতীয় টিকা দিবসে প্রধানমন্ত্রী শিশু ও মাতৃমৃত্যু কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। 
বৃহস্পতিবার গণভবনে বেলুন উড়িয়ে, ছোট ছোট শিশুদের মুখে পোলিও প্রতিরোধক টিকা খাইয়ে ১৯তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের বিভিন্ন পদেক্ষেপের কথা তুলে ধরেন। তবে এক্ষেত্রে উপজেলা পর্যায়ে ডাক্তারদের থাকতে না চাওয়াকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে সরকারি চেষ্টায় ডাক্তারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। ডাক্তাররা উপজেলায় থাকতে চান না। এটা খুবই দু:খজনক।
প্রধানমন্ত্রী বলেন, শিশু ও মাতৃমৃত্যু বর্তমান হার ২০২১ সাল নাগাদ কমিয়ে আনাসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, এই সময়ে শিশুমৃত্যু হার ৬৫ থেকে ১৫ এবং মাতৃমৃত্যু হার ৩.৮ থেকে ১.৫ তে কমিয়ে আনার লক্ষ্য অর্জন করতেই হবে। 
শিশুদের সুস্থ-সবল রাখতে তাদের নানা রোগের প্রতিরোধক টিকা খাওয়ানোর কর্মসূচি উপর জোরদেন প্রধানমন্ত্রী।