দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

আরো ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা আছে- স্বাস্থ্যমন্ত্রী

আমারহেলথ (২৭ফেব্রুয়ারী, রবিবার): স্বাস্থ্য সেবার মান উন্নয়নের পাশাপাশি এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে আরো ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।
রোববার ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির ২৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক। একই সঙ্গে চিকিৎসা সেবার মান বাড়াতে জেলা, উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। 
সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাঃ খন্দকার আব্দুল আউয়াল, বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আর. আর. কৌরী এবং মহাসচিব মোঃ আব্দুল মোল্লা। 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এ বছরের মধ্যে আরো ৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শেষ হবে। পরবর্তীতে আরো ৫ হাজার স্থাপন করা হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা খাতে আরো ২০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।