আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে সম্মত ভুটান

আমারহেলথ (১১ জানুয়ারী, মঙ্গলবার): ভুটান বাংলাদেশ থেকে চিকিৎসক নেবে। এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সফররত ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ১১ জানুয়ারী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ থেকে ভুটানে চিকিৎসক নিয়োগের চুক্তিতে ভুটানের পক্ষে স্বাক্ষর করেন সে দেশের পররাষ্ট্র সচিব দাও পেনজো এবং বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য সচিব হুমায়ুন কবীর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
বাংলাদেশ থেকে ডাক্তার নেওয়ার ব্যাপারে ভুটানের আগ্রহের কথা পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি ১০ জানুয়ারী বিকালে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ডা.দীপুমনি ছাড়াও স্বাস্থ্য মন্ত্রী এএফএম রুহুল হক, তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, অ্যম্বাসেডর-অ্যাট-লার্জ জিয়াউদ্দিন এবং পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস উপস্থিত ছিলেন।