আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

১৪ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস

দেশে ২০২০ সালের মধ্যেই নিরাময়যোগ্য অন্ধত্ব দূর করা হবে

আমারহেলথ (১৪ অক্টোবর, বৃহস্পতিবার): ২০২০ সালের মধ্যে নিরাময়যোগ্য অন্ধত্বকে নির্মূল করার স্লোগান নিয়ে ১৪ অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয় । এবারের প্রতিপাদ্য 'কাউন্ট ডাউন টু ২০২০'।
বিশ্বব্যাপী চোখের যত্ন নেওয়ার জন্য গণসচেতনতা তৈরি, চক্ষু রোগ নির্মূলে প্রভাবিত করা, চোখের যত্ন নেওয়ার তথ্য জনগণের কাছাকাছি আনাই ছিলো বিশ্ব দৃষ্টি দিবসের লক্ষ্য। বর্তমানে বিশ্বের প্রায় ৩১ কোটি ৪০ লাখ মানুষ চোখের রোগে ভুগছে। যাদের মধ্যে চার কোটি ৫০ লাখ মানুষ দৃষ্টিহীনতা এবং বাকি ২৬ কোটি ৯০ লাখ মানুষ স্বল্প দৃষ্টি বা চোখের অন্য কোনো রোগে ভুগছে। মোট চোখের রোগীর দুই- তৃতীয়াংশই নারী। বর্তমানে যেসব চোখের রোগে মানুষ ভুগছে তার ৮০ শতাংশ নিরাময়যোগ্য।
দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণ সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত ভিশন ২০২০ কার্যক্রমে বাংলাদেশ ২০০০ সালে স্বাক্ষর করে। এ উদ্যোগের আওতায় ২০২০ সালের মধ্যে পৃথিবী থেকে নিরাময়যোগ্য অন্ধত্ব নিবারণ করা হবে। এ লক্ষ্যে ২০০৫ সালে বাংলাদেশে জাতীয় চক্ষুনীতি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় চক্ষু ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নুরুল হক জানান, ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ৭৫ হাজার রোগীর চোখ অপারেশন করা হয়। এ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য সেবা নিশ্চিত করতে জাতীয় চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।