আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

শুরু হলো ১৯তম জাতীয় টিকা কার্যক্রম

আমারহেলথ (০৮ জানুয়ারী, রবিবার): দেশে ১৯তম জাতীয় টিকা দিবস শুরু হয়েছে। প্রথম রাউন্ড শনিবার থেকে এবং দ্বিতীয় রাউন্ড ১২ ফেব্রুয়ারী পালিত হবে।
উভয় রাউন্ডে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। এই বয়সের কোন শিশু পূর্বে পোলিও টিকা খেয়ে থাকলে অথবা পূর্বে কখনও টিকা না খেয়ে থাকলেও তাকে পোলিও টিকা খাওয়াতে হবে।
পোলিও টিকা খাওয়ানোর পাশাপাশি প্রথম রাউন্ডে ১ বছর থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল এবং দ্বিতীয় রাউন্ডে ২ বছর থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়াতে হবে। সারাদেশের ৫ বছরের কম বয়সী সকল শিশুর অভিভাবকসহ প্রত্যেক সচেতন দেশবাসীকে এ কর্মসূচীতে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টিকাদান কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবশ্যই খোলা থাকবে।
পৌর এলাকায় এবং সিটি কর্পোরেশনে কর্মজীবী মহিলাদের সুবিধার্থে কেন্দ্রগুলো সন্ধ্যা বা প্রয়োজনে রাতে খোলা রাখা হবে। প্রথম রাউন্ডটি শনিবার থেকে শুরু হয়ে ৫ দিন ধরে চলবে। এ কার্যক্রম সফল করতে মাঠ পর্যায়ে প্রতি কেন্দ্রে তিনজন করে মোট ৪ লাখ ২০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। গ্রাম এলাকায় প্রতি ওয়ার্ডেও অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রম্নয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।