আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

সমন্বিত স্বাস্থ্য সম্পর্কিত দক্ষিন এশিয়া সম্মেলন
দরকার সমন্বিত স্বাস্থ্য ব্যাবস্থার

এইচ এম দিদার: বিশ্বব্যাপি চিকিৎসা ক্ষেত্রের আন্তসম্পর্কিত বিভাগ সমুহের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে চিকিৎসা বিজ্ঞানের অতি সাম্প্রতিক ধারণা ওয়ান হেলথ । এটি এমন একটি ধারণা মানুষ, প্রাণী এবং বাস্তুসংস্থানের সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে প্রয়াসী। গত ৮ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ উদরাময় চিকিৎসা কেন্দ্র আইসিড়িড়িআর-বি তে এ বিষয়ের উপর একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়।

ওয়ান ওয়াল্ড ওয়ান হেলথ বাংলাদেশ ইনিশিয়েটিভ এর আয়োজনে এবং চট্রগ্রাম ভেটেরেনারী বিশ্ববিদ্যালয়, আইইড়িসিআর-বি ও সিড়িসি এর সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আইইড়িসিআর-বি এর সাসাকাওয়া মিলনায়তনে সকাল ৯.৩০ মিনিটে উদ্ভোধনী সেশনের  কনফারেন্স আনুষ্ঠানিক ভাবে শূরু হয়। দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশ তথা ভারত, পাকিস্থান, নেপাল, শ্রীলঙ্কা এবং স্বাগতিক বাংলাদেশ সহ কনফারেন্সে প্রায় ৩০০ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

আগতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান ওয়াল্ড ওয়ান হেলথ বাংলাদেশ ইনিশিয়েটিভ এর কো অর্ডিনেটর অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ। পরবর্তীতে বিকাল ৫.৩০ পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন দেশী বিদেশী বিশেষজ্ঞরা। বক্তারা তাদের আলোচনায় বলেন সময়ের বিবর্তনে পৃথিবীতে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। আর এ সমস্ত রোগের শিকার মানষ সহ অন্যান্য প্রাণীরা। বক্তারা বলেন বর্তমান সময়ে অন্যান্য প্রাণীর আক্রান্ত হওয়া বিভিন্ন রোগের জীবানুর দ্বারা মানুষ ও আক্রান্ত হচ্ছে। আর এ সমস্ত রোগের জীবানু বা রোগ সম্পর্কে আমরা তখনই উদ্বিগ্ন হই যখন তা আমাদের কে আক্রান্ত করে। আর রোগ প্রতিরোধ কল্পে আমরা যখন জীবানু বা রোগের সুত্র অনুসন্ধান করি তখন প্রমানিত হয় বার্ড়ফ্লু বা সোয়াইন ফ্লুর মতো রোগের উৎস বিভিন্ন গৃহ পালিত পশু পাখি। তখনই আমাদের অনুভব করতে হয় একমুখী স্বাস্থ্য সুবিধা প্রদানের প্রয়োজনীয়তা।
বক্তারা আরো বলেন একজন পশু চিকিৎসক শুধু মাত্র পশু চিকিৎসা করেই ক্ষান্ত থাকেন। আবার ডাক্তারদের বেলায়ও তার ব্যতিক্রম নেই। কিন্তু সময় এসেছে নতুন করে ভাবনার। কেননা শুধু মাত্র পশু-পাখীর জীবানু শুধু ঐসমস্ত প্রাণীদের মধ্যেই সীমিত থাকেনা। একটি পর্যায়ে তা মানবদেহে ও বিস্তার লাভ করে থাকে। যা একই সাথে মানব স্বাস্থ্যের জন্যও হুমকি স্বরুপ। তাই আগামীর স্বাস্থ্যব্যবস্থা হওয়া উচিত সমন্বিত। যেখানে  মানুষের পাশাপাশি পরিবেশের অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যসেবাও অন্তভুক্ত থাকবে।

দিন ব্যাপী আয়োজিত এ কনফারেন্সে বিভিন্ন সময়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডা: স্টিভ লাভি, ডা: জোনাথন ইপস্টিইন,  অধ্যাপক মাহমুদুর রহমান, ডা: কেভিন অলিভাল, এবং ডা: অপুর্ব চক্রবর্তী । উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মুজিবুর রহমান ফকির এমপি, বিশেষ  অতিথি হিসেবে  বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসাইন, মতস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: সরফুল আলম প্রমুখ।