ত্বকের সৌন্দর্য রক্ষায় লেজারের তুলনা নেই। এজন্য লেজার আধুনিক বিশ্বের এক বিস্ময়কর কসমেটিক সার্জারি। অনেক ধরনের সমস্যার সমাধান ছাড়াও লেজার ত্বকের জটিল সমস্যাগুলোর সফল সমাধান দিচ্ছে। যেমন- জন্মদাগ, হিমানজিওমা, টেলানজিয়েকটাশিয়া (সরু রক্তনালি), নিভাস, লেগভেইন এবং ভাসকুলার লিশনস।
লেজার: নিজস্ব আলোকরশ্মির স্বকীয় গুণাবলির মাধ্যমে ত্বকের জটিল সমস্যা ব্যথাহীন প্রক্রিয়ায় মাত্র ১-৩ সেশন চিকিৎসায় সম্পূর্ণ নিঃশেষ করে দিতে সক্ষম।
ল্যাব পরীক্ষা: সফল লেজার চিকিৎসার জন্য বিশেষ ল্যাব পরীক্ষা অত্যাবশ্যক। যেমন- রক্তের সুগার, ভিডিআরএল টেস্ট এবং এইচবিএসজি পরীক্ষা। রক্তের বিশেষ হরমোন এনালাইসিস। স্কিন বায়োপসি। লেজার সার্জারি একজন দক্ষ ত্বক বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনের মাধ্যমে করা ভালো। পৃথিবীর উন্নত দেশের মতো বাংলাদেশেও এটি সফলভাবে হচ্ছে।
ডা. একেএম মাহমুদুল হক (খায়ের)
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় |