আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

নিপাহ ভাইরাস

নিপা ভাইরাস নিয়ন্ত্রনে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন

আমারহেলথ ডেস্ক: নতুন কোনো রোগী ধরা না পড়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি বিশেষজ্ঞ দল হাতীবান্ধায় কাজ করছে। সেখানে আইইডিসিআরের গবেষক দলের প্রধান ডা. মুশতাক হোসেন বলেন, "নতুন কোনো রোগীর সন্ধান পাওয়া না যাওয়ায় ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা মনে করছি।"

আইইডিসিআরের হিসেবে, আক্রান্তের সংখ্যা ২২ জন। তাদের সংস্পর্শে যারা এসেছে তাদের এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক জানান।

গত সপ্তাহে লালমনিরহাটে ভাইরাস জ্বরে কয়েকজনের মৃত্যু হয়। পরীক্ষার পর আইইডিসিআর শুক্রবার নিশ্চিত করে, এটি নিপা ভাইরাসের সংক্রমণ।