আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

নিপাহ ভাইরাস

নিপাহ ভাইরাসে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু

আমারহেলথ (০৮ ফেব্রুয়ারী, মঙ্গলবার): নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ নতুন করে লালমনিরহাট জেলা সদরে একজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ রোগে আক্রান্ত মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের রতন চন্দ্রের মেয়ে দুলালী (৮) মারা যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুলালীর জ্বর অনুভব হলে তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৩ টায় সে মারা যায়। এ নিয়ে গত ৮দিনে হাতিবান্ধাসহ লালমনিরহাটে ২৪ জনের মৃত্যু হলো।