আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

চিকিৎসকদের মানবিক করতেই পাঠ্য তালিকায় মানবিকতা বিষয়টি অন্তর্ভূক্ত করা হবে

আমারহেলথ (২৮ নভেম্বর, রবিবার): মানবিকতাই যে ডাক্তারদের একমাত্র ধর্ম হওয়া উচিত, এ বিষয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে শেখানো হবে মানবিকতা। ইদানিংকার অমানবিক চিকিৎসকদের আরো বেশি মানবিক করতেই এমবিবিএসসহ অন্যান্য চিকিৎসা বিষয়ক পাঠ্য তালিকায় মানবিকতা বিষয়টি আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করতে মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া এই  প্রস্তাব রেখেছে।
মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) জানায়, ইদানিংকালের ডাক্তাররা শুধুই খ্যাতি-যশ ও অর্থের পিছনে থাকেন। মানবিকতা বিষয়টিকে তারা প্রাধান্য দিতে চাননা। তাই এ প্রস্তাব রাখা হয়েছে। 
এ ব্যাপারে এমসিআই-এর চিকিৎসক ডা. রঞ্জিত রায় চৌধুরী বলেন, ভারতীয় উপমহাদেশে মেডিকেল হিউম্যানিটি বিষয়টি অপরিচিত হলেও পৃথিবীর অন্যান্য অংশে অপরিচিত নয়। ডাক্তারদের সত্যিই আরো মানবিক হওয়া উচিত। এই মানবিকতা পাঠ্যসূচিতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা চিকিৎসকদের বিভিন্ন পারিপার্শ্বিকতা বুঝতে আরো সাহায্য করবে। যেমন, ব্যক্তি সম্পর্কে পরিচয়, শরীর-স্বাস্থ্যে পরিবেশ ও জীবনযাত্রার প্রভাব, সামাজিক দায়িত্ববোধ ও আত্মসমীক্ষা ইত্যাদি।