নাজিবুল্লাহ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি কয়েক দফায় ২০২ জন নারী বিশেষজ্ঞ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। তাদের মধ্যে ৬৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলতি দায়িত্বে সহকারী অধ্যাপক ও জুনিয়র কনসালটেন্ট হিসেবে ওএসডি ছিলেন। তাদের চলতি দায়িত্ব থেকে নিয়মিত করে জুনিয়র কনসালটেন্ট (গাইনি) হিসেবে উপজেলা হেলথ কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বাকি ১৩৭ জন চিকিৎসক বিভিন্ন হাসপাতালের গাইনি বিভাগে মেডিক্যাল অফিসার ছিলেন। তাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে চলতি দায়িত্বে জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
|